male

বায়োডাটা নাম্বার

AH-119021

পাত্রের বায়োডাটা

অবিবাহিত

নোয়াখালী

চট্টগ্রাম বিভাগ

নোয়াখালী

চট্টগ্রাম বিভাগ

১৯৯৮

শ্যামলা

৫'৯''

৮৪ কেজি

A+

সাধারণ

১০,০০০-২০,০০০৳


ঠিকানা
স্থায়ী ঠিকানা অমরপুর, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী
বর্তমান ঠিকানা আঁটি বাজার, কেরানিগঞ্জ, ঢাকা(সাময়িক)
কোথায় বড় হয়েছেন? (Required) স্কুল জীবন পর্যন্ত নোয়াখালী, কলেজ জীবন ঢাকায়, অনার্স এবং মাস্টার্স সিলেটে থেকে করা হয়েছ।
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান ঠিকানা নোয়াখালী
বিভাগ চট্টগ্রাম বিভাগ
স্থায়ী ঠিকানা নোয়াখালী
বিভাগ চট্টগ্রাম বিভাগ
জন্মসন (আসল) ১৯৯৮
গাত্রবর্ণ শ্যামলা
উচ্চতা ৫'৯''
ওজন ৮৪ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা সাধারণ
মাসিক আয় ১০,০০০-২০,০০০৳
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
আপনি কি হাফেজ? না
দাওরায়ে হাদীস পাশ করেছেন? না
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৬
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৮
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা স্নাতক(সম্মান)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৪
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা MS in Mathematics with Thesis
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? না
পারিবারিক তথ্য
পিতার পেশা প্রবাসী
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য জেনেরেল লাইনে ৮ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। এরপর স্থানীয় মহিলা মাদ্রাসায় এক বছর পড়ালেখা করেছে। বর্তমানে আইওএম দ্বিতীয় বর্ষে আছে। এছাড়া আমার ব্যাক্তিগত সুপারভিশনে কিছু জরুরি বিষয় পড়ছে।
ভাইদের সম্পর্কে তথ্য হিফজ সম্পন্ন করেছে। এবছর মাদানী নেসাব দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
চাচা মামাদের পেশা 👤পারিবারিক পরিচিতি আমার পিতা চাচা মিলিয়ে মোট চার ভাই। বর্তমানে তিনজন জীবিত আছেন। সেজো চাচা ইন্তেকাল করেছেন। আমার পিতা সবার বড়। ১. মেজো চাচা: তিনি বর্তমানে নিজ গ্রামে অবস্থান করছেন এবং কৃষি কাজের সাথে যুক্ত আছেন। ২. ছোট চাচা: তিনি একজন ব্যবসায়ী, নিজস্ব মুদি দোকান পরিচালনা করেন। 👤মামাদের পরিচিতি আমার মামা মোট চারজন। ১. বড় মামা: সৌদি আরবে প্রবাসে কর্মরত আছেন। ২. মেজো মামা: তিনি নিজ বাড়িতেই অবস্থান করছেন এবং কৃষিকাজ ও পরিবার দেখাশুনা করছেন। ৩.সেজো মামা: তিনি একজন ব্যবসায়ী এবং পাশাপাশি শিক্ষকতা পেশার সাথে যুক্ত। ৪.ছোট মামা: তিনি কাতার প্রবাসী।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আমাদের পরিবার একটি মধ্যবিত্ত পরিবার। আমাদের কিছু বাগান ও পুকুর রয়েছে। এছাড়া সামান্য ফসলি জমি আছে। তবে এখনো বাপ-চাচাদের মধ্যে জায়গা-জমি আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়নি। সামাজিক দিক থেকে আমাদের অবস্থান সম্মানজনক। আমরা স্থানীয়ভাবে পরিচিত একটি পরিবার, তবে খুব বেশি প্রভাবশালী কিংবা কোনরকম কোণঠাসা অবস্থানে নেই।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) পরিবার নোয়াখালীর ঐতিহ্যগতভাবে প্রচলিত ইসলামী রক্ষণশীল রীতি-নীতি অনুসরণ করে চলে। পরিবারের সদস্যরা সাধারণত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করেন। তবে পর্দার ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে। আত্মীয়-স্বজনদের মধ্যে মাহরাম ও নন-মাহরাম সংক্রান্ত বিধানগুলো সবসময় কঠোরভাবে পালন করা সম্ভব হয় না।
ব্যক্তিগত তথ্য
সুন্নতি দাঁড়ি রয়েছে কি? (Required) হ্যাঁ।
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন?(Required) হ্যাঁ।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? হ্যাঁ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোট থেকেই নামাজ আদায়ের অভ্যাস রয়েছে। প্রায় ১৩–১৪ বছর বয়স থেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হচ্ছে।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? বাড়ির বাইরে সাধারণভাবে মাহরাম–নন-মাহরাম সংক্রান্ত বিধানগুলো মেনে চলার চেষ্টা করা হয়। তবে আত্মীয়-স্বজনদের মধ্যে এই বিষয়টি পুরোপুরি কঠোরভাবে পালন করা সবসময় সম্ভব হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ পারি। তবে তেলাওয়াতের উচ্চতর সিফাতসমূহে পূর্ণ দখল নেই।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? সাধারণত টি-শার্ট, পোলো শার্ট ও প্যান্ট পরিধান করা হয়। মাঝে মাঝে পাঞ্জাবি-পায়জামাও পরা হয়।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) সুনির্দিষ্ট কোনো দল বা মতাদর্শের সাথে সম্পৃক্ততা নেই। সাধারণত যেকোনো বিষয়ে অবস্থান গ্রহণের ক্ষেত্রে দুইটি মৌলিক বিষয়কে বিবেচনা করা হয়। ১. ইসলামের মূলনীতি ও শরীয়াহ নির্দেশনা ২. দেশ ও জাতির সামগ্রিক স্বার্থ ও কল্যাণ
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) মাঝে মাঝে পড়ালেখার সময় ০.৫ ডায়াপ্টারের চশমা ব্যবহার করা হয়। নামাজ পড়তে বসার সময় চাপ পড়ে এমন জায়গা(পায়ের পাতা, হাঁটু) হালকা ফুলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন, এতে কোনো সমস্যা নেই। দীর্ঘক্ষণ চাপ পড়লে পায়ের পাতায় দেখা যায় এমন বৈশিষ্ট্যের। এটি সার্জিকালি অপসারণ করা সম্ভব। তবে যেহেতু নামাজ পড়ার সময় পুনরায় চাপ পড়বে, তাই অপারেশন না করাই উত্তম বলে চিকিৎসকের পরামর্শ।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) দ্বীনের বিশেষ কোনো সংগঠনিক মেহনতে নিয়মিতভাবে যুক্ত নই। তবে বিশ্ববিদ্যালয়ে নিজেদের উদ্যোগে বিভাগে একটি দাওয়াহভিত্তিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া সুযোগ হলে দাওয়াতি কাজে অংশ নেওয়া হয় এবং মাঝে মাঝে তাবলিগের কাজেও সময় দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে ইসলামী মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেট ও বুকলেট নিয়েও কাজ করা হয়েছে।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) শিরক ও ইসলামের সীমালঙ্ঘনমূলক কর্মকাণ্ড, যেমন মাজারকে কেন্দ্র করে সিজদাহ, মানত বা ইসলামের অপব্যাখ্যাকে সমর্থন করি না। তবে আত্মশুদ্ধিমূলক ইসলামী চর্চা বা তাযকিয়াভিত্তিক কাজের অন্ধ বিরোধিতাও সমর্থন করি না। বরং সমাজের বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞ আলেমদের সোহবতে কুরআন-সুন্নাহভিত্তিক আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করি; মাজারকেন্দ্রিক চর্চাকে নয়।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) কুরাআন মাজিদ এবং এর অনুবাদ ও তাফসির, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, মুসলিমদের পতনে বিশ্ব কী হারালো
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) মুফতি আবদুল মালেক হাফিজাহুল্লাহ, মুফতি যোবায়ের হাফিজাহুল্লাহ, শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ, ড. ইসরার আহমেদ
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি সাদামাটা ও শান্ত স্বভাবের একজন মানুষ। সাধারণত ঠান্ডা মেজাজ বজায় রাখার চেষ্টা করি। তবে অযৌক্তিক কোনো কাজ বা আচরণ সহজে মেনে নিতে পারি না। জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়া হলে সেটি মন থেকে গ্রহণ করাও কঠিন হয়। শঠ প্রকৃতির মানুষ, যারা অন্যের ক্ষতি করতে চায়, মানুষের পিছনে লেগে থাকে কিংবা কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখে না—এ ধরনের আচরণ অপছন্দ করি এবং এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। নিজের সামর্থ্য অনুযায়ী আশেপাশের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি। বাহিরের পরিবেশে প্রয়োজন ছাড়া খুব বেশি কথা বলা বা অপ্রয়োজনীয় মেলামেশা পছন্দ করি না। তবে ব্যক্তিগত ও পরিচিত পরিবেশে প্রাণবন্ত থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সমাজসেবামূলক দুইটি সংগঠনের দায়িত্বে আছি এবং আরও কয়েকটি সংগঠনের সাথে সম্পৃক্ত। সামাজিকভাবে মানুষকে সংগঠিত করে উন্নয়নমূলক কাজ করা এবং মানুষের বিপদে-আপদে যথাসাধ্য পাশে দাঁড়াতে ভালো লাগে। কাউকে অপমান বা ছোট করা পছন্দ করি না; পারস্পরিক সম্মান ও ভদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভালো লাগে। একই সাথে আত্মসম্মানের বিষয়েও সচেতন থাকার চেষ্টা করি। নিজেকে খুব বেশি দ্বীনদার দাবি করি না। তবে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলার চেষ্টা করি এবং দ্বীনি মানসিকতাসম্পন্ন মানুষদের পছন্দ করি। সবসময় মোটামুটি নিয়মতান্ত্রিক জীবনযাপন করার চেষ্টা হয়েছে, এবং পরিমিত ও ভারসাম্যপূর্ণ জীবনধারাকেই উত্তম মনে করি। কোনো বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি বা চরম শিথিলতা—দুটোই অপছন্দ করি। রাজনীতি, ইতিহাস ও সামাজিক পরিবর্তন (Social Engineering) বিষয়গুলোতে আগ্রহ রয়েছে। সময় ও সুযোগ হলে এসব বিষয়ে পড়াশোনা করার চেষ্টা করি।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? ভবিষ্যতে রাজনীতি, ইতিহাস এবং সামাজিকভাবে ইসলামের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ ও তার সমাধানপদ্ধতি নিয়ে গভীরভাবে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে। পাশাপাশি নিজের অবস্থান ও সামর্থ্য অনুযায়ী দাওয়াহমূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকার আগ্রহও আছে।
অবসর সময় কিভাবে কাটান? (Required) মাঝে মাঝে বই পড়ি, বন্ধুদের সাথে আড্ডা দেই, মোবাইল চালাই এবং সামাজসেবা মূলক কোন কাজ থাকলে সেটা করি।
কত ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেন? (Required) সাধারণত ৫ ওয়াক্তই পড়া হয়।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) বাড়িতে পরিবারের দেখভালসংক্রান্ত(বাজার সদাই, অনান্য চাহিদা) দায়িত্বগুলো পালন করার করি। এছাড়া বিভিন্ন পারিবারিক কাজ ও সমস্যাও যথাসাধ্য দায়িত্বশীলভাবে সামলানোর চেষ্টা করি।
আপনি কি ধুমপান করেন? (Required) না
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়েকে দ্বীনের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ও জীবনের স্বাভাবিক প্রয়োজন মনে করি। বিয়ে করার মূল উদ্দেশ্য হলো একজন দ্বীনদার জীবনসঙ্গীর সাথে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা, মানসিক প্রশান্তি ও বোঝাপড়ার মাধ্যমে সুন্দর একটি জীবন-যাপন ও পরিবার গড়ে তোলা। পাশাপাশি চরিত্রের হেফাজত করা, হারাম থেকে বেঁচে থাকা এবং সুস্থ ও দ্বীনমুখী পারিবারিক পরিবেশ তৈরির ইচ্ছা রয়েছে। এছাড়াও রাসূল ﷺ–এর উম্মতের সংখ্যা বৃদ্ধিতে অংশগ্রহণ করার আকাঙ্ক্ষাও রয়েছে।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যাঁ, পারব ইংশা-আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? প্রয়োজনীয় দ্বীনি ও জীবনঘনিষ্ঠ জ্ঞান অর্জনের বিষয়ে আগ্রহী থাকুক—এটা প্রত্যাশা করি। বিশেষ করে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মে (যেমন: আইওএম, প্রয়োজনীয় ইলমী কোর্স, বেসিক মেডিকেল নলেজ ইত্যাদি) উপকারী জ্ঞান অর্জন করুক, সেটাই বেশি পছন্দনীয়। তবে অফলাইনভাবে নিয়মিত বাইরে গিয়ে কোর্স বা কার্যক্রমে যুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহ নেই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পিতা-মাতার সাথেই বসবাস করতে আগ্রহী। তবে সময় ও সুযোগের প্রয়োজন অনুযায়ী কর্মস্থল এলাকায় অবস্থান করাও বিবেচনায় থাকবে।
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? না
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? আর্থিক অবস্থা
বিয়ের পর স্ত্রীর ভরনপোষন চালাতে পারবেন? হ্যা
আপনাার স্ত্রীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্ত্রীর সকল ভরণ-পোষণের দায়িত্ব নিজের উপর গ্রহণ করা। সুখ-দুঃখে তার পাশে থাকা এবং জীবনের প্রতিটি পর্যায়ে একজন দায়িত্বশীল সঙ্গী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা থাকবে। তার প্রয়োজন, কল্যাণ ও মানসিক অবস্থার প্রতি যত্নবান থাকা এবং যথাসাধ্য সমস্যা সমাধানে সহযোগিতা করা হবে। শারীরিকভাবে অসুস্থতা বা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় পাশে থেকে সান্ত্বনা ও সহায়তা প্রদান করা এবং সেই অবস্থা থেকে উত্তরণের জন্য নিজের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করা।
আপনার আহলিয়ার পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা
আপনি বিয়ের পর স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন? যৌথ ফ্যামিলিতে
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ১৮-২২
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যমলা, ফর্সা।।
নূন্যতম উচ্চতা ৫'.৩"+--
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এস.এস. সি (সমমান) এবং তার উপর
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা (Required) ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) সামাজিকভাবে সম্মানজনক হলেই হবে। যশ ও প্রভাভ প্রতিপত্তির প্রয়োজন নেই।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি যিনি চক্ষুশীতলকারী হবেন এবং উত্তম চরিত্র ও আখলাকের অধিকারী হবেন। তিনি দ্বীনের নির্ধারিত সীমানার প্রতি যত্নশীল থাকবেন এবং ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেবেন। পাশাপাশি একটু প্রাণবন্ত স্বভাবের হলে ভালো লাগে। তিনি আমার ভালো-মন্দ, সময়-অসময়ের বিষয়গুলো বুঝবেন এবং জীবনের প্রতিটি পর্যায়ে পাশে থাকবেন। সারাদিনের কর্ম শেষে তাকে দেখে যেন মানসিক প্রশান্তি ও স্বস্তি অনুভব হয়। তিনি আমার ও আমার পরিবারের প্রতি সদয় ও এহসানকারী হবেন এবং আত্মীয়-স্বজনদের সাহায্য-সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব রাখবেন। অধিকারের তুলনায় দায়িত্বশীলতার প্রতি বেশি সচেতন হবেন। রাগী, হিংসুক, ঝগড়াটে বা অতিরিক্ত মোবাইল আসক্ত হবেন না। নিজের চরিত্র, সম্পদ ও দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হবেন। উচ্ছবিলাসী হবেন না; শখ ও সাধ্যের মধ্যে সুন্দর সমন্বয় বজায় রাখতে সচেষ্ট হবেন। জীবনের ভালো-মন্দ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখবেন। তিনি উপলব্ধি করবেন যে বিয়েতে স্বামীর সাথে সম্পর্কই সবচেয়ে নিকটতম ও গুরুত্বপূর্ণ, এবং সে অনুযায়ী সম্পর্ককে গুরুত্ব দেবেন। অযৌক্তিক বিষয়ে তর্ক-বিতর্ক ও ঝগড়া এড়িয়ে চলবেন এবং দ্বীনকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে স্থান দেবেন। একটি দ্বীনদার ও মেধাবী প্রজন্ম গঠনের বিষয়ে সচেতন থাকবেন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সুযোগ হলে দ্বীনি কাজে সহযোগিতা করবেন এবং সর্বদা দ্বীনের পথে পাশে থাকার মানসিকতা রাখবেন
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) চাটখিল উপজেলা ও পাশ্ববর্তী অঞ্চল, নোয়াখালী
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) এপ্রিল ২০২৬ এ পড়ালেখা শেষ হয়েছে। বর্তমানে টুকটাক টিউশন করানো হচ্ছে। একটি অনলাইন বিজনেস প্ল্যাটফর্মে(ওয়ালমার্ট) অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং কিছু ইনভেস্টমেন্টসহ কুরবানির ঈদের পর ব্যবসা করার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। বর্তমানে নরমাল চাকরির সুযোগগুলো এড়িয়ে চলছি। ভালো কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষকতার পেশায় প্রবেশ অথবা সরকারি এপ্রিল ২০২৬-এ পড়ালেখা শেষ হয়েছে। বর্তমানে টুকটাক টিউশন করানো হচ্ছে। একটি অনলাইন বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং কিছু ইনভেস্টমেন্টসহ ব্যবসা করার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। বর্তমানে সাধারণ (নরমাল) চাকরির সুযোগগুলো এড়িয়ে চলা হচ্ছে। ভবিষ্যতে ভালো কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ার অথবা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 112 ভিউস