female

বায়োডাটা নাম্বার

AH-118477

পাত্রীর বায়োডাটা

ডিভোর্সড

রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জ

রাজশাহী বিভাগ

২০০১

উজ্জ্বল শ্যামলা

৪'১২''

৫১ কেজি

O+

ছাত্র/ছাত্রী

শূন্য


ঠিকানা
স্থায়ী ঠিকানা কাজিপুর, সিরাজগঞ্জ (এলাকার নাম পরে জানানো হবে)
বর্তমান ঠিকানা কাজিপুর,সিরাজগঞ্জ
কোথায় বড় হয়েছেন? (Required) গ্রামে
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
বিভাগ রাজশাহী বিভাগ
স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ
বিভাগ রাজশাহী বিভাগ
জন্মসন (আসল) ২০০১
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৪'১২''
ওজন ৫১ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা ছাত্র/ছাত্রী
মাসিক আয় শূন্য
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
আপনি কি হাফেজ? না
দাওরায়ে হাদীস পাশ করেছেন? না
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৯
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২১
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা অনার্স ১ম বর্ষে উঠে ১ বছর কন্টিনিউ করেছিলাম কিন্তু ফাইনাল এক্সাম দেওয়া হয়নি। এরপর আবার ফিলাপ করা হয়েছিল কিন্তু এক্সাম দেইনি এবং পুরোপুরি জেনারেল বাদ দিয়েছি।
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ।
পাসের সন স্নাতক কন্টিনিউ করা হয়নি।
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি / স্নাতক ১ম বর্ষ
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা আইওএমে আলিম কোর্স চলমান। সিরাত ইনস্টিটিউটে সীরাতুন্নবি ﷺ কোর্স করা হয়েছে। আসলাফ একাডেমিতে হুসনুল খুলুক কোর্স করা হয়েছে। ( কয়েকটা দারস বাকি আছে) নুরুল কুরআন একাডেমিতে হাইয়া আলাল অ্যারাবিয়্যাহ কোর্স করা হয়েছে ১ম সেমিস্টার পর্যন্ত। ইন্টারনেট মাদ্রাসাতে মিজান সেমিস্টার শেষ করে আর কন্টিনিউ করা হয়নি। এছাড়া কম্পিউটার কোর্স করা আছে।
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম প্রিপারেটরি, ২৪১২ ব্যাচ।
পারিবারিক তথ্য
পিতার পেশা কৃষি কাজ। তবে শ্রমিক দিয়ে করানো হয়। আব্বা শুধু সাথে থাকেন।
মাতার পেশা রব্বাতুল বাইত
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বড় বোন। শিক্ষাগত যোগ্যতা~ নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি পেশা~ সিনিয়র স্টাফ নার্স ( সরকারি চাকুরিজীবী)
ভাইদের সম্পর্কে তথ্য ভাই ছোট। অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতা ~ ইন্টার ফাস্ট ইয়ার। ( অধ্যয়নরত)
চাচা মামাদের পেশা চাচা মামা নেই।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সমাজে সম্মানিত আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক অবস্থা কৃষিকাজ ভিত্তিক। নিজস্ব ৪/৫ বিঘার মতো জমি এবং বর্গা জমি চাষাবাদ করা হয়। সেমিপাকা বাড়ি। টয়লেট বাথরুম বিল্ডিং করা এবং ভিতরে হওয়ায় পর্দার পরিবেশ রয়েছে।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) সমাজের আর দশ-পাঁচটা মুসলিম পরিবারের মতোই আমার পরিবার। আব্বা এবং ছোট ভাই বাদ দিয়ে সবাই সালাত পড়েন। এরমধ্যে আপুর নিয়মিত সালাত আদায় হয়না। যেহেতু দ্বীনের বুঝ নেই সেখানে যাকাত আদায় করা হয়না। আমার দ্বীন পালনের বিষয়ে আগে সাপোর্টিভ না হলেও এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সাপোর্টিভ। তবে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্টিভ না সেক্ষেত্রে সাফার করতেই হয়। দ্বীনি পরিবেশ নেই দেখে বেদ্বীন হওয়ার সম্ভবনা নেই ইনশাআল্লাহ। রব সবাইকে হেদায়েতের চাদরে মুড়িয়ে নিন। আমীন
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জ্বি আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ৬ বছর+
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জ্বি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আরো কিছুটা ইম্প্রুভ করতে হবে। নাজিরহ ও তাজউইদ শেখা হচ্ছে।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? কালো বোরকা, হিজাব-নিকাব, হাত ও পা মোজা সহ বাহিরে বের হয়। পুরোপুরি পর্দার সহিত।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না। নজরের হেফাজত না হওয়ায় ফেসবুক পারমানেন্টলি ডিলেট করা হয়েছে আলহামদুলিল্লাহ। এই বিষয়ে জীবনসঙ্গীরও খুব বেশি দরকার না হলে সোশ্যাল মিডিয়ায় এক্টিভিটি থাকা চাইনা।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নেই। ডাস্ট/কোল্ড এলার্জির সমস্যা ছিল। গত ১বছর যাবৎ পুরোপুরি সুস্থ আছি।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না। তবে একসময় নিয়মত সাপ্তাহিক তালিমে যাওয়া হতো। ২০২৪ এর পর থেকে যাওয়া হয়না। কখনো সুযোগ পেলে পরিবার বা কাছের মানুষদের দ্বীন সম্পর্কে বলা হয়।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) যিয়ারত করা যাবে। তবে মাজারে কোনো কিছু চাওয়া যাবে না। এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার একত্ববাদের সাথে সরাসরি সাংঘর্ষিক।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) সীরাহ, গল্পে আঁকা মহীয়সী আমেনা, মাদারিজুস সালিকীন, হৃদয়ের দিনলিপি, বাইতুল্লাহর মুসাফির। এছাড়া আরো অনেক পছন্দের বই আছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) হযরত আশরাফ আলী থানভী, আবুল হাসান আলী নদভী, হাফেজ্জী হুজুর, ছদর সাহেব হুজুর রহ, আবু তাহের মিসবাহ হুজুর, মাওলানা আব্দুল মালেক সাহেব দা.বা., ঢালকানগর শায়েখ, শায়েখ আহমাদুল্লাহ, শায়েখ উমায়ের কোব্বাদী হাফি, মুফতি যুবায়ের উস্তাদ, শায়েখ তৈয়্যেব আশরাফ সহ আরো অনেকে।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) ত্বলিবে ইলম
নিজের সম্পর্কে কিছু লিখুন ইসলামিক বই পড়তে ভালো লাগে এবং সংগ্রহ করতেও। জমানো টাকার প্রায়শ দিয়েই বই কেনা হয়ে থাকে। এদিক দিয়ে খুব করে চাই, স্বপ্ন দেখি জাওজ-ও ইলমপিপাসু হবেন, কিতাবাদি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। ঘুরাঘুরি করতেও ভালো লাগে। স্বপ্ন এবং ইচ্ছে ব্যক্তিগত মাহরমের সাথে ঘুরাঘুরি করার। মিথ্যা বলা এবং যে/যারা বলেন উভয়টাই ঘৃণা করি এবং মিথ্যা কোনোভাবেই নিতে পারিনা। সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি নিজেও মিথ্যা বলা থেকে বিরত থাকার। বিলাসিতা পছন্দ নয় তবে কৃপণতাও অত্যাধিক অপছন্দ। যতটুকু পারি অন্যের সমালোচনা, গিবদ থেকে বিরত থাকার চেষ্টা করি।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? স্বপ্ন~ দ্বীনের দাঈ হওয়ার, দ্বীনি কাজ করার। খুব ইচ্ছে গ্রামে মক্তব বা মাদ্রাসা করার। যেখানে শিশু এবং বয়স্কদের নিয়ে কাজ করবো। অধিকাংশ মা-বাবা এখন শিশুদের মাদ্রাসা মূখী করছেন। কিন্তু আমাদের মা-চাচিদের এবং বয়স্কদের নিয়ে কাজ করার কোনো আগ্রহ দেখিনা। স্বপ্ন দেখি বৃদ্ধ বয়সে বেকার বসে থাকা এই মানুষগুলোকে দ্বীন শিক্ষা দেওয়া, নূন্যতম ফরজ বিধানগুলো শিক্ষা দেওয়া। এসবকিছুর জন্য অনুকূল পরিবেশ এবং সাপোর্টিভ মানুষ দরকার, যা নেই। এসব বিষয়ে জাওজের পরিপূর্ণ সহযোগিতা চাই এবং ফিকির থাকতে হবে। দ্বীনি মেহনতে যুক্ত হওয়ার খুবই স্বপ্ন এবং ইচ্ছে রব আফিয়াতের সাথে কবুল করে নিন। সন্তানদের উম্মাহর রাহবার হিসেবে গড়ে তোলার। সন্তানের প্রথম চাহিদা পিতামাতার সঙ্গ লাভ করা, তাদের কাছে থেকে দ্বীন শেখা। এটা পিতামাতার ওপর তাদের অধিকার। ভালো খাওয়া-দাওয়া করিয়ে সন্তানের শরীর নাদুসনুদুস করে তাতে দূর্বল বা মুমূর্ষু ঈমান নিয়ে তাদের গড়ে তোলা পিতামাতার তারবিয়াত নয়। এমন সন্তানাদি উম্মাহর কতটুকু উপকারে আসবে? যেখানে উম্মাহর শেষ দূর্গ পরিবার। সন্তান প্রতিপালনের বিষয়ে পিতার ভূমিকাও অপরিহার্য। অনেকে আছেন সন্তানের মা'য়ের ওপর সব দায়িত্ব দিয়ে গা ছাড়া ভাব নিয়ে থাকেন, জবের জন্য অফিসের দায়িত্ব ইত্যাদি কিন্তু একজন দ্বীনি পিতা কখনোই সন্তানের তারবিয়াতে গা ছাড়া বা অলসতা করবেন না। এরকম মনোভাব থাকলে যোগাযোগ না করার অনুরোধ।
অবসর সময় কিভাবে কাটান? (Required) অবসরে ইস্তেগফার, দরুদ ও বই পড়ে এবং পরিবারের সাথে কাটানো হয়
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) রান্নার কাজসহ সংসারের অন্যান্য কাজ করা হয়।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) এক কথায় এটা পশ্চিমাদের দাসত্ব ছাড়া আর কিছু নয়।
বিয়ে সংক্রান্ত তথ্য
আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ ২০২৩ সালের ২০ অক্টোবর বিয়ে হয়। ২০২৪ সালের ৩রা মার্চ ডিভোর্স হয়। একজন ডিভোর্সড পাত্রকে বিয়ে করেছিলাম। মেইনলি এই বিয়ের ক্ষেত্রে প্রতারণা এবং ব্রেইনওয়াশের স্বীকার হয়েছিলাম। দ্বীনের ফেরা হয়েছে ২০১৯ এর নভেম্বর/ডিসেম্বরে। ২০২০ এর মাঝামাঝি থেকে তালিমে যাওয়া হতো নিয়মিত। সেখানে যেসব মহিলারা তালিম করতেন তন্মধ্যে যিনি বিয়ের ঘটক ছিলেন উনি ছিল এবং ওই লোকের চাচি ছিলেন। বিয়ে আগ অব্দি উনার সাথে ৩/৪ কথা হয়েছিল।কোথায় থাকি, কিসে পড়ি জেনারেল ছেড়ে দিলাম কেনো (এই বিষয়টা ঘটক জানিয়েছিল) এবং বিয়ে হয়েছে কিনা। এরমাঝে চাচি শাশুড়ি চাইছিলেন দ্বীনের খিদমত করা সহজ হবে এমন মেয়ে। যেহেতু নিয়মিত তালিমে যেতাম উনি আমাকে পছন্দ করেন এবং এক পর্যায়ে প্রস্তাব নিয়ে আসেন। মহিলারা দেখতে আসে এবং জানায় ছেলে আলেম,মাদ্রাসাতে জব ও ইমামতি করে। ছেলে পুরোপুরি দ্বীনদার শুধু একটা ত্রুটি আছে ছেলে বিয়ে করেছিল। আমাদের জানিয়েছিল তার ১ম স্ত্রীর রিলেশন ছিলো সেজন্য। ১ম স্ত্রীকে ছেলেই ডিভোর্স দেয় এবং বিভিন্ন কারণে ছেলে জেলও খেটেছে। শুধুমাত্র দ্বীনের জন্য একজন ডিভোর্সড বিবাহিত ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু যতটুকু জানতাম চাচি শাশুড়ি এবং চাচা শশুরের ব্যাকগ্রাউন্ড ভালো ছিল। আর এজন্য সবাই মনে করতো তারা ভালো। কিন্তু বিয়ের পরই ছেলেকে দেখে বুঝেছি সে কতটা দ্বীনদার। বিয়ের পরদিন থেকেই ফরজ সালাত অব্দি পড়তো না, পবিত্রতার বিষয়ে গাফিলতি করতো। এসব বিষয় এক পর্যায়ে ছেলেকে এবং পরিবারকে জানালেও পরিবর্তন হয়নি এবং ফরজ তড়ক, পবিত্রতায় গাফলতি এসব তার মাও স্বীকার করত। ইনকাম যা করতো পরিবারে দিতো না। আর ছেলে আলেম ছিল না। নূন্যতম ফাইভ পাশও ছিলো না। মিজান/পরের জামাত পর্যন্ত পড়ে আর পড়েনি। কুরআন সহিহ ছিল। মাদ্রাসাতে ৩য়/৪র্থ শ্রেণি পর্যন্ত পড়াতো। জেনারেল সাবজেক্টগুলো রিডিং পড়তে পারতো কিন্তু ভুল হতো এবং লেখাতে অনেক বেশিই ভুল হতো। এসব কিছু চাচি শাশুড়ি জানতেন কিন্তু আমাকে বলেননি আমরা বুঝতেও পারিনি। আশেপাশে থেকেও এসব কিছু জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে রাসুল ﷺ এর সুন্নাহ। বিয়ে একটি ইবাদাত। চারিত্রিক নিস্কলুষতা, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এবং একজন উত্তম অভিভাবকের খুব বেশি প্রয়োজন। যিনি সর্বক্ষেত্রে ঢাল হবেন এবং দ্বীন পালনের জন্য উত্তম বন্ধু ও সহযোগী হবেন। এছাড়াও সন্তানদের উম্মাহর রাহবার হিসেবে গড়ে তোলার জন্য। অধিকাংশ বোন এবং ভাইয়েরা শুধু চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চান। যেটা অধিকাংশ বায়ো তে আমরা দেখি। এটা অবশ্যই বিয়ের অন্যতম প্রধান বিষয়। কিন্তু খারাপ লাগে এই বিষয়টার সাথে সন্তানদের তারবিয়াতের বিষয়টি উল্লেখ থাকেনা। অথচ ২জন মানুষ যখন বিয়ে নিয়ে ভাবে ঠিক ওই সময়টা থেকে আমি মনে করি তার সন্তানাদির তারবিয়াত নিয়েও ভাবা দরকার, সেভাবে নিজেকে প্রস্তুত করার। কেননা বিয়ের সাথে সন্তানের তারবিয়াত ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়ে জীবনসঙ্গীর ফিকির থাকা চাই।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না। তবে দ্বীনি কাজ করার ইচ্ছে আছে ইনশাআল্লাহ।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) জ্বি। দ্বীনি পড়াশোনা করাতেই হবে। এবিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) না। তবে দ্বীনি কাজ করার ইচ্ছে আছে ইনশাআল্লাহ।
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? জেলা
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? স্ত্রী হিসেবে তার প্রতি সব দায়িত্ব ই পালন করতে হবে। দ্বীনের সাথে সাংঘর্ষিক এমন বিষয় ছাড়া।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৬-৩১
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা, ফর্সা, উজ্জ্বল ফর্সা।
নূন্যতম উচ্চতা ৫'৫"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা জেনারেল হলে স্নাতক শেষ/চলমান, কওমী হলে হাফেজ/আলেম/মুফতি। জেনারেল হলে কোনো দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা চাই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিপত্নীক।
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) সুন্নতি দাড়ি থাকতে হবে এবং অবশ্যই ই হালাল ইনকাম হতে হবে।
পেশা (Required) শিক্ষক, ব্যবসায়ী, চাকুরিজীবী। তবে ফি মিক্সিং ছাড়া এমন পেশা এবং ব্যাংকার নয়।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
পারিবারিক অবস্থা (Required) দ্বীনি পরিবেশযুক্ত।পর্দার পরিবেশ থাকতে হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমাদের অধিকাংশ পরিবারে বিয়ের পর মেয়েদের সাফার করতে হয় মাহরাম-নন মাহরাম নিয়ে। পাত্রের চাচা,ভাই, দুলাভাই সহ সবার সামনে যাতায়াত করাটা অনেকে বিয়ের পর ইজিলি নিয়ে থাকেন বা হিজাব পড়েই যেতে বলেন। এসব বিষয়ে ঢাল হতে হবে জীবনসঙ্গীকেই। পাত্রের এসব বিষয়ে গড়িমসি থাকলে নক না করার অনুরোধ।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন একজন আল্লাহওয়ালা জীবনসঙ্গী চাই। যার হৃদয়ে থাকবে আল্লাহর ভয় এবং মুহাব্বত। যিনি রাসুল ﷺ এর সীরাত ও সুরতকে ভালোবাসবেন। রাসুল ﷺ এর সুন্নাহগুলো গুরুত্বসহকারে পালন করবেন। যার হৃদয়ে থাকবে বাইতুল্লাহ তাওয়াফের তড়প ও মাদীনাহ যিয়ারতের অস্থিরতা কাজ করবে সব সময়। যাকে দেখলে রবের কথা স্মরণ হবে। যিনি দ্বীন পালনের সঙ্গী হবেন। যার ইলমের প্রতি থাকবে মুহাব্বত এবং সে অনুযায়ী আমল করবেন। আহলিয়ার আবেগ অনুভূতি, নারীত্ব কে সম্মান করবেন, সহানুভূতির সাথে সবকিছু হ্যান্ডেল করবেন। যিনি আখিরাতের ব্যবসায় /ডিপোজিটে মনযোগী হবেন। ইনকাম টা যতটুকুই হোক নির্দিষ্ট একটা এমাউন্ট সাদাকাহর জন্য রাখতে হবে এবং আমাকেও আলাদাভাবে সাদাকাহ করতে দিবে হবে। এজন্য যে খুব বেশি এমাউন্ট দিতে হবে তা নয়। দিনের নির্দিষ্ট একটা সময় উম্মাহর ফিকিরে কাটাবে। অফলাইন দাওয়াহর সাথে যুক্ত থাকবেন। অনলাইনে দাওয়াহ যে কেউ দিতে পারেন কিন্তু অফলাইনে খুঁজে পাওয়া দুষ্কর। নিয়মিত কুরআন তিলাওয়াত করতে হবে। জরুরতে মিস হওয়া ভিন্ন কথা। সন্তানদের উত্তম প্যারেন্টিং এর ফিকির থাকতে হবে। সন্তান প্রতিপালনে মা'য়ের ভূমিকা বেশি হলেও দ্বীনি ফিল্ডে কাজ করার হিম্মত, প্রাকটিক্যালি শেখা সন্তান তার পিতার থেকেই শিখবে। এসব বিষয়ে ফিকির করবে। অনলাইন এক্টিভিটি কম থাকতে হবে। শখের বসে গেমিং, ইউটিউবিং, ফেসবুকিং এসব থেকে বিরত থাকবেন। খুব বেশি প্রয়োজন না হলে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা। পূর্বে হারাম রিলেশনশিপে জড়িত ছিলো এমন না হওয়া। যেহেতু আমিও এসবে কখনোই জড়ায়নি সেও এমন হোক। যদিও আমার তাকদিরে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে। তারপরও চাইনা এমন কাউকে। মাস্টলি~ একজন মুরব্বি/শাইখ থাকতে হবে। নিয়মিত যার সোহবতে যাওয়া আসা করবে। নজরের হেফাজত করতে হবে, নন মাহরম মেইনটেইন করতে হবে। কুরআন সহিহ থাকতে হবে। যিনি কর্মঠ, একগুঁয়ে নয়, বরং নিজের জিম্মাদারি পূর্ণ করতে সচেষ্ট থাকবেন। ইনসাফকারী, গাইরতসম্পন্ন হবেন। আহলিয়ার অপমান সহ্য করবে না, বন্ধু-বান্ধবদের সাথে আহলিয়ার নাম নেওয়াকেও গাইরতহীন মনে করবেন। মেইল মাইন্ড মেইল মাইন্ড সম্পর্কে জানেন এসব বিষয়ে গড়িমসি থাকা যাবেনা। যেহেতু গাইরতহীন, অকর্মঠ, ফরজ বিধানে ছাড় দেওয়া একজন এসেছিল এসব সিফাত থাকলে যোগাযোগ না করার অনুরোধ। বি.দ্র. অভিভাবকের সাথে যোগাযোগের আগে ই-মেইল করার অনুরোধ করছি।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) সিরাজগঞ্জ, বগুড়া বেশি প্রাধান্য। এছাড়া পাশাপাশি জেলা।
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) শিক্ষক, ব্যবসায়ী, চাকুরিজীবী। তবে ফ্রি মিক্সিং যুক্ত পেশা ছাড়া। অবশ্যই ইনকাম হালাল হতে হবে।
বিশেষ কিছু যদি জানাতে চান একজন মানুষ কখনোই পরিপূর্ণ না আমিও না। এরপরও আমি চাই কোনো গায়রতহীন, অকর্মঠ,ফরজ বিধান তড়ক করা সিফাতের কেউ জীবনে না আসুক এবং নক না করার অনুরোধ। দুনিয়াটাকে কাজে লাগিয়ে জান্নাতে যেতে চাই, আখিরাতের ব্যবসায় মনযোগী হতে চাই ইনশাআল্লাহ। জীবনের মাকসাদ যেনো পরস্পরের একই হয়।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 272 ভিউস