This biodata is hidden. You can still view the biodata information, but no one can unlock the contact details until it is visible again.
female

বায়োডাটা নাম্বার

AH-118216

HIDDEN

পাত্রীর বায়োডাটা

অবিবাহিত

ঝিনাইদহ

খুলনা বিভাগ

ঝিনাইদহ

খুলনা বিভাগ

১৯৯৫

ফর্সা

৪'১১''

৫১ কেজি

B+

মাদ্রাসার শিক্ষক


ঠিকানা
স্থায়ী ঠিকানা ঝিনাইদহ সদর
বর্তমান ঠিকানা ঝিনাইদহ সদর
কোথায় বড় হয়েছেন? (Required) ঝিনাইদহ সদর
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বর্তমান ঠিকানা ঝিনাইদহ
বিভাগ খুলনা বিভাগ
স্থায়ী ঠিকানা ঝিনাইদহ
বিভাগ খুলনা বিভাগ
জন্মসন (আসল) ১৯৯৫
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৪'১১''
ওজন ৫১ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা মাদ্রাসার শিক্ষক
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল Golden A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১২
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০১৪
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা স্নাতক
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম খুলনা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০১৯
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বেসিক লার্নিং, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
পারিবারিক তথ্য
পিতার পেশা বেসরকারি চাকুরীজীবী (অবসরপ্রাপ্ত)
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? ১জন
ভাই কয়জন? ১জন
বোনদের সম্পর্কে তথ্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর, বিবাহিত, বর্তমানে গৃহিণী
ভাইদের সম্পর্কে তথ্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর, বিবাহিত, চাকুরীজীবী
চাচা মামাদের পেশা চাচা নাই, মামারা চাকুরীজীবী ছিলেন। এখন অবসরপ্রাপ্ত।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা অর্থনৈতিকভাবে মধ্যবিত্ত। আলহমদুলিল্লাহ শহরে নিজেদের বাসা আছে। আমার ভাই-বোনরাও আলহামদুলিল্লাহ অর্থনৈতিক ও সামাজিকভাবে সম্মানজনক অবস্থানে আছে। আমি এখানে বিস্তারিত লিখিনি, পরবর্তীতে জানানো যাবে ইনশা আল্লাহ।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) আমার পরিবারের দ্বীনি অবস্থা বাংলাদেশের তথাকথিত অন্যান্য মুসলিম পরিবারের মতই ছিলো। এখন সবাই আলহামদুলিল্লাহ নিয়মিত নামায পড়েন এবং হালাল রিযিকের উপরে আছেন। আম্মু এবং ভাই-বোনরা দ্বীনের উপরে চলার চেষ্টা করেন (মাহরাম-ননমাহরাম মেনে চলা বাদে)। তবে আমাকে শরীয়াহ সম্মত পর্দা মানতে এখন সাহায্য করেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) ছোট থেকেই নামায পড়া হয়। কিন্তু মাঝে মাঝে অনিয়মিত হয়ে গেছি। সম্ভবত ২০১৯ থেকে নিয়মিত হয়েছি।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? বোরকা/খিমার, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) ইসলামি রাষ্ট্রব্যবস্থা
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) আলহামদুলিল্লাহ জানামতে নাই
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) না। তবে যখন যা শিখি নিজের আশেপাশের মানুষদেরও বোঝাই। আর ইলম অর্জনের দ্বারা নিজেকে প্রস্তুত করছি যাতে দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত করতে পারি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) শুধুই কবর।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) আর রাহীকুল মাখতুম, সীরাতে ইবনে কাসীর, রাহে বেলায়াত
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) ড. আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.), শায়খ আহমাদুল্লাহ, মাওলানা তারিক জামিল, ওস্তাদ নোমান আলী খান,জাকির নায়েক
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুনিয়াবি অনেক গুণে গুণান্বিত করেছেন। যেকোনো ভালো কিছু শিখতে আমি পছন্দ করি, সেটা রান্না-সেলাইয়ের মতো ঘরোয়া কোনো ব্যাপার হোক বা টেকনিকাল স্কিল ডেভেলপমেন্ট হোক। দ্বীনি ব্যাপারে কুরআন তিলাওয়াত করতে পারা ছাড়া আমার তেমন কোন যোগ্যতা নেই। আইওএমের সাথে যোগ্যতা অর্জনের চেষ্টা করে যাচ্ছি।
নিজের সম্পর্কে কিছু লিখুন আমার জন্ম একটি আধুনিক সেক্যুলার পরিবারে। ছোটবেলা থেকে ভদ্রতা, শালিনতা, সামাজিকতার যে শিক্ষা পেয়েছি, ধর্মীয় শিক্ষা ওইভাবে পাই নাই। নামাযে কখনও খুব নিয়মিত ছিলাম, তো কখনও অনিয়মিত হয়ে গেছি। তবে আমি কখনও হারাম সম্পর্কে জড়াইনি। সবসময় বিয়ের মাধ্যমে একটা হালাল সম্পর্ক,একটা বরকতময় সংসারের স্বপ্ন ছিলো। অনার্স ৪র্থ বর্ষ থেকে প্রবলভাবে অনুভব করি যে, আমি আল্লাহর পছন্দনীয় পথে নেই। কিন্তু আল্লাহর পছন্দনীয় পথে চলতে গেলে আমাকে সমাজ ও পরিবারে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা মোকাবিলা করার সাহস পাইনি। পরে ২০২০ সালে যখন করোনার ভয়াবহ সময় চলছিলো, তখন আল্লাহ আমাকে হেদায়েতের সাথে সাথে শক্তি আর সাহসও দিলেন। তখন থেকেই আমার প্রাক্টিসিং মুসলিম হওয়ার পথে যাত্রা শুরু আলহামদুলিল্লাহ। তারপর টিকে থাকতে অনেক কঠিন পরিস্থিতি ফেস করতে হয়েছে এবং এখনও হচ্ছে। সবচেয়ে বেশি কঠিন হয়েছে পর্দার ব্যাপারে। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও পর্দা নিয়ে তার দৃষ্টিভঙ্গী কেমন,এই ব্যাপারে আমার কনসার্ন একটু বেশি। বিয়ে শাদীর ক্ষেত্রে পাত্র বাদে অন্য নন মাহরামদের সামনে না যেতে চাওয়া, ছবি দিতে না চাওয়া, বেনামাযী, হারাম রিযিকের সাথে জড়িত এমন কাউকে জীবনসঙ্গী হিসাবে না চাওয়ায় বিয়েটা আমার জন্য কঠিন হয়ে গেছে। আত্মীয়-স্বজন, পরিবারের সাথে কখনও দূরত্বও বেড়েছে। কিন্তু আমি শুধুমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করেছি।(আল্লাহ উত্তম পরিকল্পনাকারী) ▪️আমি বরাবরই উচ্চবিলাসী নই। দ্বীনে ফেরার পরে দুনিয়াবী চাহিদাগুলো আরও মিনিমাম করার চেষ্টা করি। কিন্তু মানুষকে হাদিয়া দিতে ভালো লাগে, দ্বীনি পড়ালেখা, বই কেনা, দাওয়াত দেয়া, আল্লাহর রাস্তায় ব্যয় করতে ভালো লাগে। একসময় প্রচুর বই পড়তাম, সময় সুযোগের অভাবে এখন তেমন পড়া হয় না। আবার এটা চালু করার ইচ্ছা আছে। ▪️আমি হাসিখুশি ও মিশুক প্রকৃতির। কিন্তু জবানের গুনাহ থেকে বাচতে এখন কথা কম বলার চেষ্টা করি। অহেতুক কথার মজলিশ এড়িয়ে চলার চেষ্টা করি। ▪️সবসময় ধৈর্যশীল ও পজিটিভ থাকার চেষ্টা করি। ▪️নিজেকে ঘরোয়া কাজে ব্যস্ত রাখতে ভালো লাগে। যেমন: তিলাওয়াত, পড়াশোনা, রান্না, গাছ লাগানো ইত্যাদি। ▪️আমার জীবনের বড় একটা সময় শুধুমাত্র দুনিয়াবি সফলতার পেছনে ছুটতেই শেষ হয়ে গেছে, আখিরাতের জন্য যেন কোনো কল্যাণ অর্জন করতে পারিনি। দ্বীনে ফেরার পর থেকে আমার মৃত্যুটাকে খুব কাছে মনে হয়। হায়াতের সময়টা যদি আরো ৩০-৪০ বছরও হয়, তবুও মনে হয় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, আর আমার আখিরাতের প্রস্তুতি শেষ হবে না। তাই আমার জীবনের প্রতিটা মুভমেন্টই যেন আখিরাতের সফলতার সাথে সম্পর্কিত হয় সেই চেষ্টা করি।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) চেষ্টা করি
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? ▪️আপাতত আলিম কোর্সটা ভালোভাবে শেষ করা ▪️যা শিখছি তা নিজের জীবনে আমলে পরিণত করা ▪️ অনলাইন বা অফলাইনে অন্যদের মাঝে কুরআন-সুন্নাহের জ্ঞান পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে ছড়িয়ে দেয়া। যদি অনেক বড় পরিসরে নাও করতে পারি, তাহলে অন্তত কুরআন শেখানো ও সীরাহ পড়ানোর ইচ্ছা আছে।
অবসর সময় কিভাবে কাটান? (Required) অবসর সময় তেমন পাইনা, বিশেষ করে মাদ্রাসার ক্লাস চললে ব্যস্ত সময় কাটে আলহামদুলিল্লাহ।
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) পরিস্থিতির উপরে নির্ভর করে। আব্বু আম্মু সুস্থ থাকলে, বাসায় মেহমান না থাকলে, তেমন কোন দায়িত্ব পালন করা লাগেনা। আর আব্বু বা আম্মু অসুস্থ থাকলে, বাজার করা, বিল দেয়া, রান্না করা থেকে বাসার ছোট বড় সব দায়িত্বই পালন করে থাকি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) আমি নারী-পুরুষ সমঅধিকার নয় বরং ন্যায্য অধিকারে বিশ্বাসী। আল্লাহর তরফ থেকে নারী ও পুরুষের যে হক নির্ধারণ করে দেয়া হয়েছে সেটাই কল্যাণকর মনে করি।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর তরফ থেকে একটি সুন্দর বিধান। এই ফিতনাময় দুনিয়ায় হালাল উপায়ে একজন অভিভাবক, একজন সহযাত্রী পাওয়ার মাধ্যম। দ্বীনের পথে চলতে প্রতিনিয়ত যে বাধা-বিপত্তির ভেতর দিয়ে যেতে হয়, একজন দ্বীনদার উত্তম জীবনসঙ্গীর অছিলায় সেই পথচলা সহজ হয়। দুইজন প্রাক্টিসিং মুসলিমের মাধ্যমে একটা উত্তম পরিবার ও প্রজন্ম গড়ে ওঠে। আমার ইচ্ছা বিয়েটা জাকজমকহীন, শরীয়াহ সম্মতভাবে হবে। এই ক্ষেত্রে পাত্রের সাপোর্ট আশা করি।(আল্লাহ উত্তম পরিকল্পনাকারী)
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) জি ইনশা আল্লাহ (দ্বীনি পড়াশোনা)। দ্বীনি জ্ঞান অর্জন ছাড়া দ্বীনের উপরে টিকে থাকা যায় না। সাংসারিক দায়িত্ব পালনের পাশাপাশি আমি দ্বীনি জ্ঞান অর্জন চালিয়ে যেতে চাই। এবং আমি চাই আমার জীবনসঙ্গীও যেন দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহী হয়।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) আলোচনাসাপেক্ষ
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? সবক্ষেত্রেই ছাড় দিতে রাজি আছি
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? সমস্ত শরীয়াসম্মত ব্যাপারে স্বামীর আনুগত্য করা, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা, যত্নবান থাকা, প্রশান্তির কারণ হওয়া, দোষ-ত্রুটি অন্বেষণ না করা, তার পরিবারের খেয়াল রাখা, সংসারে সার্বিক শান্তি বজায় রাখা
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ৩১-৪০
গাত্রবর্ণ যে কোনো
নূন্যতম উচ্চতা ৫'২"<
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান (মাদ্রাসা বা জেনারেল ব্যাকগ্রাউন্ড)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) সুন্নাতি দাড়ি থাকা পছন্দনীয়, ইনকাম কম-বেশি যাই হোক না কেন অবশ্যই অবশ্যই হালাল উপায়ে হতে হবে।
পেশা (Required) শিক্ষক,ডাক্তার,সরকারি- বেসরকারি চাকুরীজীবী(হালাল উপার্জনকারী)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা (Required) দ্বীনি পরিবেশ থাকলে ভালো হয়। সামাজিকভাবে সম্মানিত। আমার পরিবারের সাথে সমতা বজায় থাকে এমন।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আমি দ্বীনের দিকে যতটুকুই অগ্রসর হয়েছি,আমাকে যেন আবার অন্ধকারে ডুবে না যেতে হয় এবং আমার পরবর্তী প্রজন্ম যেন ছোট থেকেই আল্লাহকে চিনতে পারে, নবী-রাসূলের আদর্শে জীবন গড়তে পারে, তার জন্য একজন উত্তম জীবনসঙ্গী আশা করি। যেমন জীবনসঙ্গী আশা করি: ▪️সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আশা করি,তা হলো তার দ্বীনদারীতা। যে সত্যিকার অর্থেই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, যেকোনো কঠিন পরিস্থিতিতে যে ঈমানের উপরে অবিচল থাকে। যে আল্লাহকে ভালোবাসে। (লেবাসধারী, তথাকথিত দ্বীনদার থেকে আল্লাহ হেফাজত করুন) ▪️বাহ্যিক সৌন্দর্য আমার কাছে গুরুত্বপূর্ণ না। অন্তরে যার নূর আছে, তার বাইরেও আলোকিত হয়ে যায়। একে অপরের জন্য প্রশান্তির কারণ হতে হলে দৃষ্টিভঙ্গী এক রকম হওয়া প্রয়োজন। ▪️আমার এমন মানুষ পছন্দ যে কর্মঠ, দায়িত্বশীল, উত্তম আখলাকসম্পন্ন এবং যার সেন্স অফ হিউমার ভালো। এমন মানুষ যে নিজে দ্বীনি কার্যক্রমের সাথে যুক্ত হতে আগ্রহী এবং আহলিয়ার ব্যাপারেও সাপোর্টিভ। ▪️আমার জীবনসঙ্গীর কাছে অপ্রয়োজনীয় কোনো চাওয়া থাকবেনা ইনশাআল্লাহ। তবে প্রয়োজনীয় স্বচ্ছলতা আশা করি (কারণ দারিদ্রতা একসময় মানুষের ঈমান হারানোর কারণ হয়ে দাঁড়ায়)। অন্যের মুখাপেক্ষী না হওয়া এবং আল্লাহর রাস্তায় খরচ করার ইচ্ছা থাকে যেন। ▪️আমি আমার জীবনসঙ্গীর এবং পরিবারের হক আদায়ের ব্যাপারে দায়িত্বশীল থাকবো ইনশাআল্লাহ। আশা করি তিনিও আমার এবং পরিবারের হক আদায়ে দায়িত্বশীল থাকবেন। ▪️আমি অন্তরে যা লালন করি, মুখেও তাই বলি। জীবনসঙ্গীর ব্যাপারেও তেমনটাই আশা করি। (বদমেজাজী, খারাপ আচরণকারী, জেদী, অহংকারী, মিথ্যাবাদী, চরিত্রহীন মানুষ থেকে আল্লাহর কাছে আশ্র‍য় চাই) সবশেষ এবং গুরুত্বপূর্ণ কথা হলো: (আমার জন্ম ১৯৯৪ এর ৩১ অক্টোবর, মাস উল্লেখ করতে না পারায় ১৯৯৫ দিয়েছি) আমি নানা ত্রুটিতে ভরা একজন মানুষ, তাই আমি কোন পারফেক্ট মানুষও আশা করিনা। "যেমন জীবনসঙ্গী আশা করি"-এই অংশে যে ব্যাপার গুলো উল্লেখ করা হয়েছে, এর সামান্য কোনো ব্যাতিক্রমও যে গ্রহণযোগ্য নয়- এমনটা নয়। সুতরাং যিনি আমার সীমাবদ্ধতাগুলো কম্প্রোমাইজ করে, আমার দ্বীনের উপরে চলার মানসিকতা, চারিত্রিক ভালো দিকগুলো প্রায়োরিটি দিবেন, তাকে স্বাগতম।
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) ঝিনাইদহ বা এর আশেপাশের জেলা বা খুলনা বিভাগের যেকোনো জেলা বেশি পছন্দনীয়। তবে অন্যান্য জেলাও বিবেচনাযোগ্য।
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) মাদ্রাসা শিক্ষিকা
বিশেষ কিছু যদি জানাতে চান দ্বীনে ফেরার পরে আমার কখনোই আর গতানুগতিক চাকুরী করার ইচ্ছা হয়নি। কারণ জেনারেল লাইনে পড়াশোনা করা মেয়েদের পরিপূর্ন পর্দা মেইন্টেন করে চাকুরী করার পরিবেশ পাওয়া কঠিন। তবে মুসলিম উম্মাহর কল্যাণে কিছু করার ইচ্ছা ছিলো সবসময়। আলহামদুলিল্লাহ আমি ঢাকাতে একটি মাদ্রাসায় সম্প্রতি জয়েন করছি। বিয়ের পরে আমার অবস্থান, জীবনসঙ্গীর সম্মতি, সবকিছু অনুকূলে থাকলে এটা কন্টিনিউ করবো, না হলে না। এই ব্যাপারে আমার কোনো কঠোরতা নাই ইনশাআল্লাহ।
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ
This biodata is currently hidden, so new contact unlocks are disabled.

সর্বমোট ভিউ: 684 ভিউস