female

বায়োডাটা নাম্বার

AH-117484

পাত্রীর বায়োডাটা

অবিবাহিত

রাজশাহী বিভাগ

নাটোর

রাজশাহী বিভাগ

২০০৩

শ্যামলা

৫'৪''

৫৯ কেজি

A+

ছাত্র/ছাত্রী


ঠিকানা
স্থায়ী ঠিকানা সিংড়া, নাটোর
বর্তমান ঠিকানা রাজশাহী
কোথায় বড় হয়েছেন? (Required) নিজ উপজেলা সিংড়ায়।
সাধারণ তথ্য
বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
বিভাগ রাজশাহী বিভাগ
স্থায়ী ঠিকানা নাটোর
বিভাগ রাজশাহী বিভাগ
জন্মসন (আসল) ২০০৩
গাত্রবর্ণ শ্যামলা
উচ্চতা ৫'৪''
ওজন ৫৯ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা ছাত্র/ছাত্রী
শিক্ষাগত যোগ্যতা
কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? (Required) জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান ফলাফল Golden A+
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন ২০১৯
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান ফলাফল Golden A+
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন ২০২১
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
পাসের সন সম্ভাব্য ২০২৭ ইনশাআল্লাহ্
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা আইওএম এ ২২৮ ব্যাচ থেকে আলিম প্রিপারেটরি শেষ করেছি, আলহামদুলিল্লাহ্। নিজে নিজে কিছুটা হিফজও করেছি, চলমান থাকবে ইনশাআল্লাহ। এছাড়াও আরো কিছু একাডেমি থেকে বিষয়ভিত্তিক কোর্স করা হয়েছে। আর সেলফ স্টাডি করে থাকি।
IOM তথ্য
আপনি কি আইওএমের স্টুডেন্ট? হ্যা
আপনার কোর্সের নাম ও ব্যাচ নম্বর: আলিম প্রিপারেটরি কোর্স, ২২৮ ব্যাচ
পারিবারিক তথ্য
পিতার পেশা বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি ইনচার্জ
মাতার পেশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
বোন কয়জন? বোন নেই
ভাই কয়জন? ১জন
ভাইদের সম্পর্কে তথ্য দশম শ্রেণীতে অধ্যয়নরত।
চাচা মামাদের পেশা চাচা ২০১৬ সালে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। রহিমাহুল্লাহ মামা কোম্পানিতে জব করে।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা স্বচ্ছল, আলহামদুলিল্লাহ। সামাজিকভাবেও সম্মানিত।
আপনার পরিবারের দ্বীনি অবস্থা কেমন? (বিস্তারিত বর্ননা করুন ) (Required) পরিবারে আম্মু, আব্বু, ছোট ভাই আর দাদি। আম্মু আর দাদি সালাত, সিয়াম, কুরআন তিলাওয়াত যত্নের সাথেই আদায় করেন। বাইরে যাওয়ার সময় পর্দার সাথে গেলেও গায়রে মাহরাম পুরোপুরি মেনে চলেন না। আব্বু আর ভাইয়াও আগে বেশ সচেতন ছিল কিন্তু এখন মাঝে মাঝেই উদাসীনতা করে। আল্লাহ মাফ করুন। তবে মৌলিক ইবাদতের বাইরে অন্যান্য বিষয়গুলোতে তাদের ধারণা এবং চর্চা খুব বেশি না। পুরো পরিবার যেন সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে আগ্রহী হয় সেই লক্ষ্যে সাধ্যমত দাওয়াহ এবং দু'আ চলমান।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? জি আলহামদুলিল্লাহ্
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) সম্ভবত ৭ কিংবা ৮ বছর বয়স থেকে পড়ছি। তবে খুশু খুজুসহ এবং যত্নশীলতার সাথে পড়ছি ২০২০ সাল থেকে।
মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি। রাস্তাঘাটে চলার সময় দৃষ্টি অবনত রাখতে, কারও ফেসের দিকে না তাকানোর মাধ্যমে এবং অনলাইন ব্যবহার সীমিত করার মাধ্যমে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? কালো বোরকা, হিজাব নিকাব, হাত-পা মোজা সহ। কালোর বাইরে অন্যান্য ডার্ক কালারের বোরকাও পরা হয়ে থাকে। অবশ্যই অনাকর্ষণীয় ধরনের! প্রায় সময়ই চোখটাও ঢেকে রাখতে চেষ্টা করি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থাকবে এটাই মনেপ্রাণে চাই। তবে মানবরচিত কোনো সেক্যুলার পন্থায় এটা সম্ভব না। সীরাতে নববীর আলোকেই শরীয়াহ বাস্তবায়ন করতে হবে।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? না। সামনে চলে আসলেও স্কিপ করতে চেষ্টা করি।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) নেই আলহামদুলিল্লাহ্। তবে কোল্ড আর ডাস্ট এলার্জি আছে একটু! আর হাত ঘেমে যায়।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) জি আলহামদুলিল্লাহ্। বিশেষ কিছু না তবে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি অনলাইন এবং অফলাইন মিলিয়ে কিছু কমিউনিটিতে যুক্ত থেকে নিজের এই অল্পস্বল্প দক্ষতাগুলো দিয়ে দাওয়াতী কাজ করার। এছাড়া ব্যক্তিগত উদ্যোগেও বোনদেরকে ইসলামের সাথে কানেক্টেড করানোর লক্ষ্যে তালিম, সহীহ কুরআন শিখানোর চেষ্টা করে যাচ্ছি। আল্লাহই তাওফিকদাতা। উল্লেখ্য যে, কোনো একটা সংগঠন কিংবা প্লাটফর্ম কেন্দ্রিক গোঁড়ামি বা দলাদলি অপছন্দ করি। যারাই ইসলামের পক্ষে কোনো না কোনোভাবে কাজ করছে তাদের সবার প্রতিই আল ওয়ালা ওয়াল বারা অনুযায়ী সুধারণা রাখি এবং আমার সুযোগ থাকলে একটু হলেও তাদের কাজে শরিক থাকার চেষ্টা করি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) মাজার শুধুই একটা সাধারণ কবর। মাজার কেন্দ্রিক প্রচলিত অধিকাংশ কর্মকাণ্ডই হয় শিরক নয়তো বিদআত। নবীজির এত কঠোর সতর্কবাণী সত্ত্বেও মানুষের এহেন বিভ্রান্তি দেখে মর্মাহত হই।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) পছন্দের বই তো অনেক আছে যেহেতু ৫০০+ বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ্। এরপরেও সবচেয়ে পছন্দের তালিকায় থাকা কিছু বই হলো – তাফসীরে সুরা তাওবা, বিপদ যখন নিয়ামত দ্বিতীয় খন্ড, হৃদয়ের দিনলিপি, রেইনড্রপস এর সিরাহ, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, চিন্তাপরাধ, নিফাক থেকে বাঁচুন, প্রোডাকটিভ মুসলিম, কিভাবে নামাজের মধুরতা লাভ করা যায়, সন্তান স্বপ্নের পরিচর্যা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) শায়খ আবদুল্লাহ আজ্জাম রহিমাহুল্লাহ, আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ডা. জাকির নায়েক হাফিজাহুল্লাহ, শায়খ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, শায়খ আহমাদুল্লাহ, মুফতি জুবায়ের আহমেদ হাফিজাহুল্লাহ।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) কোনো বিষয় নিজে বুঝলে সেটাকে আন্তরিকতার সাথে সহজবোধ্যভাবে অন্যদেরকেও বুঝাতে পারি। তালিম এবং কুরআন ক্লাসে যে বোনেরা আসেন তারাও আলহামদুলিল্লাহ্ সন্তুষ্টি প্রকাশ করে থাকেন। প্রায় সময়েই এমন হয় যে, আমার বলা কথাগুলো তাদের অবস্থার সাথে মিলে যায়! সাংগঠনিকভাবে দাওয়াতী কাজ করতে গিয়ে লিডারশিপ এরও অভিজ্ঞতা হয়েছে কিছুটা। অল্পসল্প লেখালেখি করা হয়। সুন্দর হস্তলিপি করতে পারি! প্রুফরীডিং এবং শ্রুতিলিখনও বেশ ভালোভাবে করতে পারি আলহামদুলিল্লাহ্। আল্লাহুম্মা বারিক।
নিজের সম্পর্কে কিছু লিখুন আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করি। ইলম অর্জনে মুখিয়ে থাকি ভীষণ! নতুন বিষয় জানতে, মানতে, অন্যদের জানাতে অনেক উদ্যম কাজ করে। স্বপ্ন দেখি কুরআনুল কারিম হিফজ করার এবং অর্থ বুঝার মতো সক্ষমতা অর্জন করতে। বই পড়া আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ বলা যায়। একটু ফুরসৎ পেলেই বই নিয়ে বসে পড়ি! নিজের সংগ্রহে প্রায় অর্ধ সহস্র বই জমেছে আলহামদুলিল্লাহ্। অর্জিত জ্ঞানগুলো ছড়িয়ে দিতেও সর্বাত্মক চেষ্টা করি। লেখালেখি করতেও ভালো লাগে। চেষ্টা করি সুন্দর হস্তলিপির গুনটাকে কাজে লাগিয়ে চিঠি বা চিরকুট এর মাধ্যমেও দাওয়াতী কাজ করতে। এছাড়াও রোজনামচা লিখি প্রায়শই। আশপাশে ঘটে যাওয়া ঘটনাবলী থেকে চিন্তার খোরাক পেতে সেগুলো গুছিয়ে লিখে রাখা বেশ কার্যকরী! আমি নিরিবিলি পরিবেশ পছন্দ করি। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভালো লাগে। একটু কম কথা বলি! তবে সমমনা কাউকে পেলে গল্প করতেও বেশ ভালো লাগে। আগে কিছুটা ইন্ট্রোভার্ট থাকলেও দ্বীন সম্পর্কে সচেতন হতে শুরু করার পর থেকে দাওয়াতী কাজের স্বার্থেই মানুষের সাথে মিশতে চেষ্টা করি। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ কোনো ব্যক্তি, সবার সাথেই ভাব জমিয়ে তাদেরকে আল্লাহর সাথে কানেক্টেড করানোর সুযোগ খুঁজতে থাকি! কাউকে যেকোনোভাবে হেল্প করতে পারলে অনেক শান্তি লাগে। অনেকেই বলে আমি বেশ ধৈর্যশীল, মিষ্টভাষী। তবে আমার মনে হয় এদিকে আরো অগ্রগামী হওয়া উচিত। একটু ঠাণ্ডা মেজাজের হওয়ায় কারো সাথে কথা কাটাকাটি বা ঝগড়া খুব কমই হয়। এই মুহূর্তে মনেই করতে পারছি না কোনো ঝগড়ার কথা! কোমল এবং নম্র স্বভাবের হওয়ায় অনেকের ভালোবাসাও পেয়েছি। অল্পতে কষ্ট পাওয়া আবার অল্পতেই খুশি হয়ে যাওয়ার বিপরীতধর্মী দুইটা বৈশিষ্ট্যও আছে। বিশেষত আপন মানুষদের একটু বকাঝকা বা অবহেলাতেই কান্না পায় খুব! প্রিয় জিনিসগুলো যত্নে রাখতে বদ্ধপরিকর। মায়া কাজ করে খুব বেশি! জীবনসঙ্গীর বিষয়ে অনেএএএক বেশি পজেসিভ! ব্যক্তিত্ববান, গাইরতওয়ালা এবং উত্তম আখলাকবিশিষ্ট মানুষ আমার মুগ্ধতা এবং শ্রদ্ধার শীর্ষে অবস্থান করে। নিজেও চাই এই গুণগুলো ভালোভাবে আয়ত্ত করতে। ড্রাগ এডিকশন, গালাগালি, মিথ্যা বলা, গীবত করা এই বিষয়গুলো খুব বেশি ঘৃণা করি। বিলাসিতা কিংবা কৃপণতা দুইটাই অপছন্দ করি। আর নিজে একটু সঞ্চয়ী স্বভাবের! যেকোনো কাজ গুছিয়ে করতে এবং ডিসিপ্লিনড লাইফ লিড করতে পছন্দ করি। সুন্নাহ মেনে চলতে চাই। অনর্থক কথা কাজ পরিহার করতে, অনলাইন ব্যবহার সীমিত করতে চেষ্টা করি। মানসিক স্থিরতা, সময়ের বারাকাহ পাওয়ার জন্য অনলাইন থেকে যথাসম্ভব দূরে থাকাই উত্তম মনে করি। আর সুস্থ থাকতে টুকটাক কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করি, যদিও ধারাবাহিকতায় ছেদ পড়ে প্রায়শই! বদভ্যাস বলতে দীর্ঘসূত্রিতা (একদম ডেডলাইন গিয়ে কাজ শেষ করা) হয়ে যায় প্রায়শই। এছাড়াও কিছু ক্ষেত্রে ইমোশন ম্যানেজ করতে, কারো অযাচিত আবদারে ‘না’ বলতে একটু হিমশিম খাই! চেষ্টা করছি এগুলো দূর করার জন্য। আত্মকেন্দ্রিক চিন্তা না করে উম্মাহর কল্যাণে একটু হলেও অবদান রাখতে চাই। সৎকাজে আহ্বানকারী তার অনুসরণকারীর সমান সওয়াব পাবে– এই হাদিসটা আমাকে অনেক অনুপ্রাণিত করে। নিজে আল্লাহর প্রিয় হওয়া এবং অন্যদেরকেও আল্লাহর প্রিয় হতে সাহায্য করার এই জার্নিতে একজন উত্তম সঙ্গী এবং অভিভাবক যেন আল্লাহ মিলিয়ে দেন, আমিন।
আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন প্রযোজ্য নয়
কোন মাজহাব অনুসরণ করেন? হানাফি
নজরের হেফাজত করেন? (Required) হ্যা
দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? আসলে মুমিনের পুরো জীবনটাই তো দ্বীনকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই বর্তমান বা ভবিষ্যত যেকোনো পরিকল্পনাতেই দ্বীনকে অন্তর্ভুক্ত করাই উচিত। খুব সংক্ষেপে বলতে গেলে, নিজেকে, নিজের পরিবার পরিজন, আত্মীয় এবং পরিচিত জনদের মধ্যে যত বেশি সংখ্যক মানুষকে সম্ভব সাথে নিয়ে যেন জান্নাতে যেতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই আমৃত্যু। আরো সুনির্দিষ্ট কিছু স্বপ্ন এবং পরিকল্পনা আছে। শাহাদাতের সুতীব্র আকাঙ্ক্ষা লালন করি মনে! আল্লাহ যেন আফিয়াতের সাথে কবুল করে নেন, আমিন।
অবসর সময় কিভাবে কাটান? (Required) ছকবাঁধা কাজগুলো শেষ করেই বই নিয়ে বসে পড়ি। ক্লাসের ফাঁকে বা কোথাও একটু ফুরসৎ মিললেই বই পড়া হয় সাধারণত। এছাড়াও আয়াত, হাদীস কিংবা প্রিয় উক্তিগুলো লিখে ফেলি সুন্দর হস্তলিপি করে। ফটোগ্রাফিও করা হয়। টুকটাক লেখালেখি করি। এছাড়াও ঘর গোছানো, হাতের কাজ শেখা, গাছের পরিচর্যা করা এসবও করা হয়। কখনো লেকচার শোনা বা জমে থাকা ক্লাসগুলোও শেষ করি। ডায়েরি লিখি। আত্মপর্যালোচনা করি বা নতুন কোনো পরিকল্পনা করার চেষ্টা করি!
বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) ঘরকন্যার কাজগুলো মোটামুটি প্রায় সবই করতে পারি আলহামদুলিল্লাহ্। গুছিয়ে রাখতে পছন্দ করি, তবে ওসিডি নেই! ব্যস্ততার সময় অগোছালো দেখলেও অস্থির হই না। হলে থাকার কারণে সেখানে রান্নাবান্না থেকে প্রায় সবই করতে হয়। আর বাড়িতে আসলে আম্মুর কাজে সাহায্য করি। ছোট ভাইকে পড়ানো, অসুস্থ হলে যত্ন নিতেও চেষ্টা করি।
নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) নারী পুরুষের মাঝে শারীরিক, মানসিক এবং দায়িত্ব কর্তব্যের দিক থেকে ইনসাফভিত্তিক পার্থক্য একটি সুস্পষ্ট বিষয়। সেই হিসেবে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী এবং পরিপূরক! সমঅধিকারের এই চিন্তাগত ভ্রান্তি থেকে আল্লাহ আমাদের হিফাজত করুন, আমিন।
বিয়ে সংক্রান্ত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, রাজি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো ভালোবাসা, দায়িত্ববোধ এবং শ্রদ্ধাশীলতার একটি সুদৃঢ় বন্ধন, যার ভিত্তি স্থাপিত হয় আল্লাহর সন্তুষ্টির ওপরে। স্বামী স্ত্রী একে অপরের সহযোগী হবে, আল্লাহর প্রিয় হতে সাহায্য করবে, প্রতিকূল সময়েও প্রশান্তির আশ্রয় হবে। বিয়ে করা বক্তিভেদে ফরজ, সুন্নাহ, মুবাহ এমনকি হারামও হতে পারে! আমার কাছে মনে হয়েছে একজন হালাল সঙ্গীর প্রয়োজন, যে হবে আমার একান্তই আপন। দুনিয়ার এই ফিতনাময় দুর্গম পথ পাড়ি দিতে চক্ষুশীতলকারী একজন জীবনসঙ্গী অনেক বড় নিয়ামত। আমি বিয়ে করতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নিজের চরিত্র হিফাজত করার জন্য, আল্লাহর আনুগত্যে নিজেকে অগ্রগামী করার জন্য, জান্নাতি পরিবার গঠনের জন্য। এছাড়াও নেক সন্তানদের গড়ে তোলার মাধ্যমে নবীজীর গর্বের কারণ হতে চাই, ইনশাআল্লাহ; যারা হবে আমার জন্য সদকায়ে জারিয়া!
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? তথাকথিত যে চাকরিগুলোতে পর্দা রক্ষা করা কঠিন সেগুলোতে কোনোভাবেই যেতে চাই না। তবে আমি চাই উপকারী জ্ঞানগুলো সাধ্যমতো মানুষের মাঝে ছড়িয়ে দিতে। অবশ্যই পরিবারের হক আদায় করে এবং শরীয়তের সীমায় থেকে যদি সম্ভব হয় তবেই। আর মেয়েদের প্রধান কর্মক্ষেত্রই হলো তার সংসার। তাই এখানেই নিজের বেস্টটা দিতে চাই ইনশাআল্লাহ।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) জি ইনশাআল্লাহ্। (আলোচনা সাপেক্ষে)
বিয়েতে কেমন মোহরানা নির্ধারন করতে চান? ছেলের সাধ্যমত আলোচনা সাপেক্ষে
পাত্র/পাত্রী নির্বাচনে কোন বিষয়গুলো ছাড় দেয়ার মানসিকতা রাখেন? গায়ের রং ও জেলা
আপনার স্বামীর প্রতি কি কি দায়িত্ব আছে আপনার? দায়িত্ব তো অনেক আছে! মোটাদাগে বলতে গেলে– শরীয়তসম্মত বিষয়ে তার পরিপূর্ণ আনুগত্য করা, তাকে শ্রদ্ধা ও ভালোবাসা উপহার দেওয়া, তার পছন্দ অপছন্দের খেয়াল রাখা, ঘরের পরিবেশটাকে তার জন্য প্রশান্তিদায়ক করে রাখা, স্বপ্ন পূরণের যাত্রায় তার সফরসঙ্গী হয়ে সাধ্যমতো সাপোর্ট দেওয়া। তার সম্মান এবং সম্পদের হিফাজত করা, দ্বীনের পথে চলতে উৎসাহ দেওয়া, পরিবারের হক আদায়ে তাকে সাহায্য করা।
বিয়ের পর কোথায় থাকতে চান? স্বামীর বাড়ি
যেমন জীবনসঙ্গী আশা করেন
বয়স (Required) ২৩-২৯ বছর
গাত্রবর্ণ যেকোনো
নূন্যতম উচ্চতা ৫'৭"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ/অধ্যয়নরত
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জীবনসঙ্গীর দাড়ি বা ইনকাম সম্পর্কে যা চান- (Required) সুন্নতি দাড়িওয়ালা এবং হালাল উপার্জনকারী।
পেশা (Required) যেকোনো হালাল পেশা। (কর্মক্ষেত্রে গায়রে মাহরামদের সাথে যোগাযোগ করতে হবে না, হালাল হারাম মেনে চলতে বাধাগ্রস্ত হবে না, পরিবারকে সময় দেওয়া যাবে এমন)
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল
পারিবারিক অবস্থা (Required) পরিবার পরিপূর্ণ দ্বীনের বুঝ সম্পন্ন হলে তো খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ্। তবে যদি কিছুটা ঘাটতিও থাকে তবে অন্তত আমার পর্দা এবং দ্বীন পালনে সাপোর্টিভ হবেন এমন। পাশাপাশি আমার পরিবারের প্রতি আন্তরিক হবেন এবং সম্মান দিবেন এমন আশা রাখি। আর আমাকে আপন করে নিবেন!
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন দোয়া করছি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার, যে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তার ওপরে সন্তুষ্ট এবং যার কাছে আল্লাহর সন্তুষ্টিই সর্বাগ্রে প্রাধান্য পায়। শাহাদাহর তামান্না নিয়ে জান্নাতের সবুজ পাখি হওয়ার স্বপ্ন যিনি মনেপ্রাণে লালন করেন। যে বিষয়গুলোতে একদমই ছাড় দেওয়া সম্ভব নয় সেগুলোর মধ্যে অন্যতম- পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায়, নিয়মিত কুরআন অধ্যয়ন, সুন্নতি দাড়ি, নজরের হিফাজত, ন্যূনতম ফরজ পরিমাণ ইলমের অধিকারী, সত্যবাদী, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিশ্রমী, প্রচণ্ড গায়রতসম্পন্ন, দায়িত্বশীল, উত্তম আখলাকের অধিকারী! এছাড়াও চাই সেই ব্যক্তিটা আমাকে অনেক বেশিই ভালবাসবে, যত্ন আর সম্মানও করবে! অপমান কিংবা অবহেলা করবে না! তার সমস্ত মুগ্ধতা থাকবে আমাকে ঘিরে। হালাল উপার্জনের বিষয়ে অনেক বেশি সচেতন হবে। ব্যয় করার ক্ষেত্রে মধ্যমপন্থী হবে। দানশীল, ধৈর্যশীল, সহনশীল, মিষ্টভাষী, উদার এবং মেধাবী হবে! ইনশাআল্লাহ কুরআন সুন্নাহর প্রতি সীমাহীন ভালোবাসা থাকবে তার। নিয়মিত আমলে সচেষ্ট থাকবে! কঠোরভাবে নজরের হিফাজত করে চলবে। গায়রে মাহরাম থেকে দূরত্ব বজায় রাখবে সর্বদা। তাদের পোস্টে রিয়েক্ট কমেন্টও করবে না! দায়িত্বশীল হিসেবে তার ওপরে যাদের জিম্মাদারি আছে তাদের হকের বিষয়ে খুব সচেতন থাকবে। আমার পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণ করবে। তার পরিবারের ক্ষেত্রে আমাকেও অনুরূপ পাবে ইনশাআল্লাহ। রাগ এর সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে না, গালাগালি করবে না কখনোই! সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবে। দ্বীনের কোনো বিধানকে কাটছাঁট করে নিজের সুবিধামত মেনে চলার চিন্তা থাকবে না তার। সুন্নতে নববীর পরিপূর্ণ অনুসরণে মনোযোগ থাকবে। ইলম অর্জন এবং তাকে আমলে পরিণত করতে সচেষ্ট থাকবে। আমাকেও শিখাবে উপকারী বিষয়গুলো! আমার যেকোনো ভুল চিন্তা কিংবা কাজ কল্যাণকামী হয়ে শুধরে দিবে। স্বপ্ন দেখি আমার প্রিয়তম যেন একজন দাঈ ইল্লাল্লাহ হয়। উম্মাহর প্রতি দরদ অনুভব করে। তার চিন্তা ও প্রচেষ্টা যেন ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না থেকে উম্মাহর কল্যাণের দিকে বিস্তৃত হয়। যার আমল এবং আখলাক হবে আমার জন্য অনুপ্রেরণা। যিনি হবেন আমার চোখের শীতলতা, হৃদয়ের প্রশান্তি! আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হবো সুন্নাহসম্মতভাবে। বিজাতীয় সংস্কৃতির অনুসরণে কোনো ইভেন্ট থাকবে না, ক্রিয়েটিভভাবে সবকিছু সম্পন্ন হবে। আমার খুব ইচ্ছা যে বিয়ের পরপরই আমরা দুজন মিলে বায়তুল্লাহ তাওয়াফ করতে যাব! কৃতজ্ঞচিত্তে সিজদায় লুটিয়ে পড়ে অনেক কিছু চেয়ে নিব আল্লাহর কাছে। আমাদের সুদীর্ঘ পথচলার এক বরকতময় সূচনা হবে এভাবে! খুব প্রশান্তিদায়ক একটা সংসার হবে আমাদের। সিরিয়াস কোনো ঝগড়া হবে না বললেই চলে! মতপার্থক্যকে খুব দ্রুতই একটা সুন্দর সমাধানে নিয়ে আসব আমরা। মানদণ্ড থাকবে কুরআন এবং সুন্নাহ। সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তুলতে দুজনেরই আপ্রাণ চেষ্টা থাকবে। যত্নের সাথে কচিকাঁচাদের মনের ক্যানভাসে ঈমানের ছবি একে দিব আমরা। তাকওয়ার বীজ বুনে দিব উর্বর মস্তিষ্কে। তারা এমনভাবে গড়ে উঠবে, যেন প্রত্যেকেই হয় দ্বীন কায়েমে নিবেদিতপ্রাণ এবং আমাদের জন্য সদকায়ে জারিয়া! হয়তো জীবন সবসময় সরলরৈখিক গতিতে চলবে না। বন্ধুর পথও পাড়ি দিতে হবে কখনো। তবে সব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার গুণটা আয়ত্ত করার চেষ্টা থাকবে আমাদের। শত ক্লান্তি শেষেও একে অপরের সান্নিধ্যে এসে মুগ্ধতার আবেশে প্রশান্তি অনুভব করব! আমরা চেষ্টা করব একে অপরের পরিপূরক হয়ে উঠতে। সম্মিলিত প্রচেষ্টায় জান্নাত কিনে নিতে আল্লাহ কবুল করুন, আমিন। উল্লেখ্য যে, আমার নিজেরও অনেক ত্রুটি বিচ্যুতি আছে। চেষ্টা করে যাই সেগুলো সংশোধনের। আসলে আমরা কেউই তো পারফেক্ট নই। আর আল্লাহ আমাদের নিয়ত এবং প্রচেষ্টা দেখেন! এই চেষ্টায় সর্বোত্তম একজন সহযোগী দরকার। দুনিয়া যাকে মৌলবাদি, অসামাজিক কিংবা কট্টর আখ্যায়িত করলেও কুরআনের ভাষ্যমতে তিনি হলেন মুহসিন ও মুত্তাকি!!
জীবনসংঙ্গীর জেলা যেমনটা চাচ্ছেন? (Required) রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত কোনো জেলা হলে ভালো হয়। আব্বু আম্মুর ইচ্ছে আমি তাদের থেকে বেশি দূরে না থাকি! তবে এক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো বেশি প্রাধান্য পাবে, ইনশাআল্লাহ।
অন্যান্য তথ্য
পেশা সম্পর্কিত তথ্য (Required) এখন তো সেভাবে কোনো পেশায় নেই। তবে স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা আছে। বেশ কজন মেয়েকে পড়িয়েছি আলহামদুলিল্লাহ্। টিচিং এবং সাইকোলজিকাল কাউন্সেলিং এই দুটো প্রফেশন বেশ ভালোই লাগে। মেয়ে এবং শিশুদের নিয়ে কাজ করা যেতে পারে আল্লাহ তাওফিক দিলে।
বিশেষ কিছু যদি জানাতে চান আসলে এমনিই বায়োডাটাতে অনেককিছু লিখে ফেলেছি। তবে আমি চেয়েছি যেন এটা পড়েই মোটামুটি বিস্তারিত আইডিয়া পাওয়া সম্ভব হয়, সেজন্যই হয়তো একটু বড় হয়েছে। আর যোগাযোগ করার পূর্বে অবশ্যই ইস্তিখারা করে দেখার অনুরোধ। হাসবুনাল্লাহ
কর্তৃপক্ষের জিজ্ঞাসা
বায়োডাটা জমা দিচ্ছেন তা অভিভাবক জানেন? হ্যা
আল্লাহ'র শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিচ্ছেন সব সত্য? হ্যা
কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে তার দুনিয়াবী ও আখিরাতের দায়ভার ওয়েবসাইট কর্তৃপক্ষ নিবে না। আপনি কি রাজি? হ্যা
যোগাযোগ

Unlock this biodata contact information with 1 gem.

Login to unlock contact

সর্বমোট ভিউ: 255 ভিউস